এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ডিউটি করতে গিয়ে দুষ্কৃতী হামলায় গুরুতর জখম হলেন দাসপুরের সিভিক ভলান্টিয়ার

Published on: January 9, 2021 । 7:08 AM

শ্রীকান্ত ভূঁইয়া: শুক্রবার রাতে ডিউটি সেরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুরতর জখম হলেন বিদেশ সাঁতরা নামে দাসপুর থানার  এক সিভিক ভলান্টিয়ার। বীরেশ বাবুর বাড়ি খুকুড়দহ গ্রাম পঞ্চায়েতের  লক্ষ্মীকুণ্ডুতে। মাথায় গুরুতর আঘাত নিয়ে তিনি এখন ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে রাত ৩টা নাগাত তিনি যখন ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন তখন এলাকার কুচামারি জানা পাড়ার কাছে একটি চার চাকার ভ্যানকে দাঁড়িয়ে থাকতে দেখেন। ওই ভ্যানের মধ্যে চারজন মুখ বন্ধ অবস্থায় দেখে তাদের  জিজ্ঞাসাবাদ করলে আচমকা রড দিয়ে তার মাথায় আঘাত করে দুষ্কৃতীরা।  তাঁর মোবাইলটিও ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চিৎকার শুনে এলাকার অনেকে  ছুটে আসেন ঘটনাস্থলে। তারপর অন্যান্য সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ঘটনাস্থলে এসে যখম সিভিক ভলান্টিয়ারকে ঘাটাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনার তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ। দাসপুর জুড়ে কয়েকমাস ধরে লাগাতার চুরি-ছিনতাই ও দুষ্কৃতী হামলার ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও