এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোনায় কাঠ ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলনে কম্বল বিতরণ

Published on: January 12, 2021 । 5:05 PM

বাবলু সাঁতরা: চন্দ্রকোনা টাউন-গড়বেতা কাঠ ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল আজ। আজ  ১২ জানুয়ারী মঙ্গলবার  চন্দ্রকোনা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গাছশীতলা এলাকার একটি লজে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। চন্দ্রকোনা টাউন থানা ও গড়বেতা থানা এলাকার কাঠ ব্যবসায়ীদের নিয়ে গঠিত এই সমিতির ৩য় বার্ষিক সম্মেলন থেকে ১০০ জন  দরিদ্র এবং প্রতিবন্ধীদের হাতে  শীতবস্ত্র হিসেবে কম্বল ও একটি করে চারাগাছ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন দাসপুর সুলতাননগর বিটের অফিসার অসীত মুখার্জী, চন্দ্রকোনা থানার পুলিশ আধিকারিক, চন্দ্রকোনা-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জগজিৎ সরকার, ঘাটাল ফায়ার ব্রিগেডের আধিকারিক সহ সমিতির সভাপতি গোপাল সামন্ত, সম্পাদক আবদুল লতিফ খাঁন এবং সমিতির সকল সদস্যরা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও