এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

যুব দিবসে লেড পেন্সিলের মধ্যে বিবেকানন্দের মূর্তি বানিয়ে মনীষীর প্রতি শ্রদ্ধা চিত্রশিল্পীর

Published on: January 12, 2021 । 5:33 PM

বাবলু সাঁতরা: লেড পেন্সিলের মধ্যে স্বামী বিবেকানন্দের মূর্তি বানিয়ে বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি চন্দ্রকোনার চিত্রশিল্পীর। শিল্পীর নাম প্রসেনজিৎ নায়ক, পেশায় শিক্ষক, বাড়ি  চন্দ্রকোনা-২ ব্লকের বালা গ্রামে। বরাবরই নানান বিষয়ের উপর চিত্রকলা বানিয়ে তাক লাগিয়েছেন তিনি। কখনও কাঠের উপর দুর্গা প্রতিমা, পান পাতায় লক্ষ্মী প্রতিমা আবার লেড পেন্সিলের উপর রবীন্দ্রনাথ সহ একাধিক মনীষীর মূর্তি বানিয়ে প্রশংসা পেয়েছেন প্রসেনজিৎ বাবু। আজ ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবস উপলক্ষে লেড পেন্সিলের উপর বিবেকানন্দের ২ সেন্টিমিটার উচ্চতার  মুর্তি বানিয়ে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও