এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমাতেও শুরু হল করোনার ভ্যাক্সিনেশন

Published on: January 16, 2021 । 6:13 PM

সুইটি রায়:দেশের বিভিন্ন জায়গার সাথে সাথে আজ ১৬ জানুয়ারি ঘাটাল মহকুমাতেও শুরু হল করোনার ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। প্রথম দফায় ডাক্তার,নার্স ও স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাক্সিন দেওয়া হবে। যে ভ্যাক্সিনটি দেওয়া হচ্ছে তার নাম কোভিসিল্ড। এটির দুটি ডোজ দিতে হবে। প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ঘাটাল মহকুমা হাসপাতাল এবং মহকুমার ব্লক হাসপাতালগুলিতে ভ্যাক্সিন দেওয়া হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যের সাথে ঘাটাল মহকুমাতেও এই কর্মসূচীর উদ্বোধন করলেন। ঘাটাল হাসপাতালের এমার্জেন্সি বিভাগের পাশেই করা হয়েছে ভ্যাক্সিনেশনের শিবির। ভীড় এড়াতে আগে থেকে তৈরি করা লিস্ট অনুযায়ী প্রতিদিন ১০০ জনকে ডাকা হবে ভ্যাক্সিন দেওয়ার জন্য। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমাশাসক শৌভিক চট্টোপাধ্যায় এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল শিবিরগুলি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশাবলী দিয়েছেন বলে জানা গেছে।•ভিডিও

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।