এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকারের পঞ্চম রাউন্ড: স্বাস্থ্যসাথী, রেশন কার্ড, জাতিগত শংসাপত্রের পর এবার ভিড় বিধবা ও ষাটোর্ধ্বদের পেনশন প্রকল্পে

Published on: January 27, 2021 । 9:11 AM

শ্রীকান্ত ভূঁইঞ্যা:  আজ ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকারের পঞ্চম রাউন্ড, চলবে ৮ ফেব্রুয়ারি। এই কর্মসূচী প্রথমে চারটি রাউন্ডে করার কথা ঘোষনা করা হলেও পরে আরও এক রাউন্ড বাড়ানো হয়। চতুর্থ রাউন্ডের শেষেও বিভিন্ন সুযোগ সুবিধা চেয়ে প্রত্যেক ক্যাম্পে আবেদনকারীদের আবেদনের হার দেখেই এই কর্মসূচী আরও এক রাউন্ড বাড়ানো হয় বলেই মনে করা হচ্ছে। তবে ঘাটালের ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত  ভিড় ছিল স্বাস্থ্যসাথী কার্ডের লাউনে, পরে রেশন কার্ড ও জাতিগত শংসাপত্রের লাইনে বেশি ভিড় লক্ষ্য করা যায়। চতুর্থ রাউন্ডে সব থেকে বেশি আবেদন জমা পড়ে বিধবা ও ষাটোর্ধ্বদের  পেনশন প্রকল্পে। আবেদনের সংখ্যার নিরিখে মুখ্যমন্ত্রী সম্প্রতি বিধবা ও ষাটোর্ধ্বদের জন্য পেনশন ঘোষনাও করেছেন, তাই পঞ্চম রাউন্ডে এই পেনশন প্রকল্পেই আবেদন বেশি পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও