এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই পোস্টঅফিসে আধার কার্ডের নাম তোলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে চরম অসন্তোষ, গণ্ডগোল

Published on: February 2, 2021 । 6:23 PM

তনুপ ঘোষ:ঠাণ্ডায় রাত জেগে লাইনে দাঁড়িয়েও হচ্ছে না আধার কার্ডের কাজ। এই অভিযোগে আজ ২ ফেব্রুয়ারি ক্ষীরপাই পোস্টঅফিসে ক্ষুব্ধ জনতা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। আধার কার্ডে তথ্য সংযোজন বা সংশোধনের জন্য প্রতিদিন আটশো জনের নাম নথিভুক্ত করছে পোস্ট অফিস। কিন্তু ভোর রাত থেকে লাইন দেয় কয়েক হাজার মানুষ। আজ প্রায় তিন হাজার মানুষ ভোর রাত থেকে লাইন দিয়ে নাম নথিভুক্ত করাতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে চন্দ্রকোনা থানার পুলিশকে ঘটনাস্থলে যেতে হয়। লাইনে অপেক্ষারত মানুষের অভিযোগ, আধার ছাড়া যেখানে কোনও কিছুই কাজ হচ্ছে না সেখানে আধার সংশোধন করতে লেগে যাচ্ছে এক থেকে দু বছর। তারা জানান, সংশোধনের জন্য রাত জেগে লাইন দিতে হচ্ছে। এরপরে ডেট পড়ছে কারো তিন মাস কারো চার মাস পরে। এদিকে পোস্ট অফিসে প্রতিদিন দশটির বেশি আধারের কাজ করা যাচ্ছে না। ক্ষীরপাই পোস্টঅফিসের পোস্টমাস্টার বিষ্ণুপদ দোলই মানুষের অসুবিধের কথা স্বীকার করে বলেন, কর্মীর অভাবে তাদের পক্ষে প্রতিদিন ১০টির বেশি আধার কার্ড সংশোধন করা সম্ভব হচ্ছে না। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি স্টাফ বাড়ানোর জন্য। উপস্থিত জন সাধারণের দাবি, প্রতিদিন যদি অন্তত ৪০-৫০ টি করে আধার কার্ড সংশোধন করা হয় তাহলে সমস্যা থাকে না। ক্ষীরপাই থেকে তনুপ ঘোষের রিপোর্ট।•ভিডিও

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ