এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জেনে শুনেই কি ব্যালট পাঠানো হয়নি?

Published on: April 5, 2021 । 10:17 PM

চৌধুরী সামসুল আলম: গত ইংরেজি  ১ এপ্রিল ২০২১ তে পশ্চিমবঙ্গের বিধানসভায় বেশ কয়েকটি  কেন্দ্রে ভোট হয়ে গেছে। ভোট ঘোষণার প্রায় একমাস আগে থেকেই ভোট করার তোড়জোড় প্রশাসনের পক্ষ থেকে মূলত এস ডিও এবং বিডিও অফিসগুলো থেকে শুরু হয়েছিল। নির্বাচনের সঙ্গে যুক্ত সরকারি, আধাসরকারি কর্মচারি ও শিক্ষক কোনক্রমে গাফিলতি দেখালে তাদেরকে শো-কোজ নোটিশ পাঠানো হচ্ছে। সেখানে কোন খামতি নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গত ১ তারিখে যাদের ভোট ছিল সেই সব কর্মচারীদের এখন ও পর্যন্ত কোন পোস্টাল ব্যালট না আসায় তাঁরা তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিষয়টি কি কাকতালীয় অথবা উদ্দেশ্য প্রণোদিত?কারণ রাজ্যসরকারি কর্মচারি সহ শিক্ষকদের বড় অংশই রাজ্যসরকারের বিভিন্ন তুঘলকি সিদ্ধান্ত, বেতন কাঠামোর বৈষম্য, ভাতার অবলুপ্তি র কারণে ক্ষুব্ধ। গতবারের পোস্টাল ব্যালট গনণাতে সেটা প্রতিফলিত হয়েছিল। সেই কারণেই কি কৌশলে যাতে ভোটকর্মী হিসাবে যে বিপুল সংখ্যক কর্মচারী ও শিক্ষক ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাঁদেরকে তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো যাতে করে তাঁরা শাসকদলের বিপক্ষে ভোট দিতে না পারেন!

আশ্চর্য হওয়ার কিছু নাই। কারণ হলো পশ্চিমবঙ্গে প্রশাসনিক দপ্তরগুলোতে কর্মরত বিসিএস অফিসারদের একটা বড় অংশই তারা ন্যায় নীতি, আপন সত্তাকে জলাঞ্জলি দিয়ে কেবলমাত্র ব্যক্তিগত সুযোগ সুবিধা, খবরদারি, আত্মস্বার্থের তাগিদে এই ধরণের  শাসকদলের স্বার্থবাহী এবং জনস্বার্থবিরোধী বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। এব্যাপারে রাজ্যসরকারি কর্মচারি সংগঠন, শিক্ষক সংগঠনগুলোকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রশাসনের উপরে চাপ সৃষ্টি সহ নির্বাচন কমিশনের কাছে এই বঞ্চনার কথাকে জানাতে হবে। পশ্চিমবঙ্গে বিগত দশ বছর ধরে শাসকদলের এই ধরণের অপকৌশল সম্পর্কে আমরা অবগত। এই ঘটনা সেই অপকৌশলের বাইরে নয়। প্রয়োজনে গণতান্ত্রিক অধিকার হিসাবে নিজের ভোটাধিকারকে সুরক্ষিত করতে যদি কর্মীরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ  হয় তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও