এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন ঘাটালের বিজেপি বিধায়ক, নিরাপত্তার দায়িত্বে ৪ জওয়ান

Published on: May 16, 2021 । 7:56 PM

মনসারাম কর: স্থানীয় সংবাদ, ঘাটাল:  রাজ্যের অন্যান্য বিজেপি বিধায়কদের মত আজ ১৬ মে রবিবার সন্ধ্য ৬ টা থেকে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন  ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । কেন্দ্রীয় মন্ত্রক থেকে এই নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ থেকে শীতলবাবু যেখানেই যাবেন বা যেখানেই থাকবেন বাহিনীর জওয়ানরাও তাঁর সাথেই থাকবেন। কেন্দ্রীয় নিরাপত্তার বিষয় নিয়ে শীতলবাবু জানান, রাজ্যজুড়ে ভোট পরবর্তী সন্ত্রাস যেভাবে চলছে তাতে করে কেন্দ্র মনে করেছে যে কোনও সময় সেই সন্ত্রাসের শিকার হতে পারে এরাজ্যের বিজেপি বিধায়করাও, তাই বিধায়কদের নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য বিজেপি বিধায়করা গত দুদিন আগে থেকে এই নিরাপত্তা পেলেও ঘাটালের বিধায়ক শীতল কপাট আজ সেই নিরাপত্তা পেলেন। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও