এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা শহরে ‘প্রেমিক’ ও ‘প্রেমিকা’র ঝুলন্ত দেহ উদ্ধার

Published on: May 21, 2021 । 8:26 PM

স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২১ মে(২০২১) চন্দ্রকোণা শহরের দুটি পৃথক ঘটনায় একজন ‘প্রেমিক’ এবং এক ‘প্রেমিকা’র ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আজ ওই শহরের ৭ নম্বর ওয়ার্ড নতুন হাট এলাকা থেকে সুস্মিতা সাঁতরা(১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, প্রণয় ঘটিত কারণে কয়েক দিন ধরেই সুস্মিতা বাড়ির সদস্যদের সাথে অশান্তিতে জড়িয়েছিল। আজ তার শোবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
অন্যদিকে ওই শহরের ৩ নম্বর ওয়ার্ড ঠাকুরবাড়ি বাজার এলাকায় দেবাশিস পাল(২১) নামে এক যুবককে  তাঁর বাড়ির বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বাড়ির লোকেরা জানান, দেবাশিসের সঙ্গে অন্য এক যুবতীর প্রেম ছিল। সম্প্রতি তাঁর প্রেমিকার বিয়ে হয়ে গেলে তিনি মানসিক অবসাদে ভুগতে থাকেন। আজ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুটি প্রেমের ঘটনা আলাদা। দেবাশিসের সঙ্গে সুস্মিতার কোনও সম্পর্ক ছিল না। চন্দ্রকোণা থানার ওসি রবি স্বর্ণকার জানান, দু’টি মৃতদেহেরই ময়না তদন্ত করা হয়েছে।


•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।