এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাড়ির চাল থেকে পড়ে মৃত্যু দাসপুরে

Published on: June 2, 2021 । 3:12 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল:দাসপুর থানার বালকরাউত গ্রামের এক প্রৌঢ়ের বাড়ির চাল থেকে পড়ে মৃত্যু হল। ওই প্রৌঢ়ের নাম মনোরঞ্জন পাত্র (৫৭)। তিনি আজ ২ জুন নিজের বাড়ির চাল মেরামত করতে উঠেছিলেন। ওই সময়  হঠাৎই চাল ভেঙে নিচে পড়ে যান।  সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় এক নার্সিং হোম নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

•আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক