এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বির্তকিত বালি তোলার তিনটি ভেসেল এখন তাসের আড্ডা

Published on: June 5, 2021 । 6:10 PM

বাবলু মান্না: নদী থেকে বালি উত্তোলনের জন্য কয়েকটি ভেসেল এখন রীতিমত তাসের আড্ডা হয়ে উঠেছে। দাসপুর-২ ব্লকের কুল্টিকরীতে গতবছর লকডাউন চলাকালীন বহু চর্চিত একটি ঘটনা ঘটেছিল যেটি হল অবৈধ বালি খনন।কোনও এক চক্র রাতের অন্ধকারে খনন কাজ চালাচ্ছিল বলে জানা যায়। যেটিকে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।ওই চক্রটিকে কুল্টকরীর কাছে রূপনারায়ণ নদীতে, গোপিগঞ্জ-শ্রীবরাগামী রাস্তার পার্শ্ববর্তী পরিত্যক্ত জমিতে একটি বড়সড় গর্ত খনন করতে দেখা গিয়েছিল।বিষয়টি গ্রামবাসীদের নজরে এলে তারা রীতিমতো হকচকিয়ে যান।একদম রাস্তার গা ঘেঁষে গর্তটি করার ফলে রূপনারায়ণের জলস্তর বৃদ্ধির সময় বিস্তর ক্ষতি হতে পারে, সেই কারণে এলাকার লোক জমায়েত হয়ে বিষয়টির প্রতিবাদ করেন। বিষয়টি জানাজানি হতেই খবর পেয়ে দাসপুর-২ ব্লকের সমষ্টি ভূমি ও ভূমি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হন এবং তৎক্ষণাৎ ওই কাজের সঙ্গে যুক্ত যাবতীয় যন্ত্রাংশ সিজ করে নেন। ওই কাজের সঙ্গে যুক্ত কোনও লোকের তখন পাত্তা পাওয়া যায়নি। জানা যায়, তারা এই গ্রামেরই একজনের ভাড়া বাড়িতে থাকতো সেখানেই কাজের সঙ্গে যুক্ত বাকি যন্ত্রাংশগুলো রাখা থাকতো। দাসপুর-২ সমষ্টি ভূমি ও ভূমি উন্নয়ন আধিকারিক দফতরের পক্ষ থেকে কর্মস্থলে উপস্থিত সমস্ত যন্ত্রপাতি মেশিনপত্র সিজ করা হলেও, কিছু যন্ত্রপাতি যেমন ভেসেল, পাইপ, কাছি ইত্যাদি ওই ভাড়াবাড়ির রাস্তার ধারে পড়ে থাকে। দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও ওই সমস্ত জিনিসপত্রগুলি কেউ দাবী না করায় গ্রামের কিছু যুবক এখন তিনটি ভেসেল টলিতে করে  নিয়ে গিয়ে একটি তাসের আড্ডার মাচা তৈরির কাজে লাগাচ্ছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও