এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তৎপরতার সঙ্গে দাসপুরে সাঁকো সারিয়ে দেওয়ার খুশি এলাকার মানুষ

Published on: June 14, 2021 । 1:25 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: দাসপুর-১ ব্লকের যদুপুরের বাঁশের সাঁকোটি তৎপরতার সঙ্গে সারিয়ে দেওয়ার নদীর উভয় পারের বাসিন্দারা খুশি হয়েছেন। গত ৭ জুন দুপুর নাগাদ হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। মাত্র কয়েক মিনিটের ঝড়ে বেশ কিছু জায়গা লন্ডভন্ড হয়ে যায়। প্রবল ক্ষতিগ্রস্ত হয় দাসপুর-১ ব্লকের কয়েকটি গ্ৰাম। তার মধ্যে  কাঁকি তেমুয়ানি ঘাট সংলগ্ন এলাকার যদুপুরের বাঁশের সাঁকোটিও ঝড়ের প্রভাবে ভেঙ্গে পড়ে। মূলত দামোদরপুর ও যদুপুর গ্ৰামের কয়েক’শ মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আশেপাশের ১০ টির বেশি গ্ৰামের মানুষ সমস্যায় পড়েন। ৮ জুন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন এবং প্রশাসনের কাছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন রাখবেন এই আশ্বাস দেন। তিনি বলেন, দ্রুততার সঙ্গে সাঁকোটি সারিয়ে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, যাতে সাধারণ মানুষ কোনো অসুবিধায় না পড়েন। 

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে, ১২ জুন সাঁকোটি সারিয়ে দেওয়া হয়েছে। আগে যে সাঁকোটি ছিল তার পাশ দিয়েই করা হয়েছে নতুন সাঁকো। বর্তমানে মানুষ যাতায়াতও করছেন ওই সাঁকো দিয়ে। যদুপুর গ্ৰামের বাসিন্দা সাগর দোলই জানান, বিভিন্ন সময়ে নানান প্রয়োজনে নদীর ওপারে যেতে হয়, আবার নদীর ওপারের মানুষদের রাজনগর আসতে হয় প্রতি হাট বারে। কিন্তু সাঁকোটি ভেঙ্গে যাওয়ার খুবই সমস্যায় পড়েছিলাম আমরা। সাঁকোটি সারিয়ে দেওয়ার ফলে আমাদের খুবই সুবিধা হয়েছে। 

 

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ