এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জঙ্গলে সাপ ছেড়ে নিজের জন্মদিন পালন মলয়বাবু

Published on: June 15, 2021 । 7:46 PM

তৃপ্তি পাল কর্মকার👆স্থানীয় সংবাদ•ঘাটাল: অরণ্যের জীব অরণ্যের কোলে ফিরিয়ে দিয়ে নিজের জন্মদিনের আনন্দ খুঁজে নিলেন ওয়াইল্ড লাইফ রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ। এই মলয়বাবুকে আমরা চিনি সাপ উদ্ধার করার জন্যই। সপ্তাহখানেক ধরে যে নটি বিষধর সাপ ধরা হয়েছিল আজ নিজের জন্মদিনে সেই সাপগুলিকে জঙ্গলে ছাড়লেন মলয়বাবু। প্রায় প্রত্যেকদিন ওয়াইল্ড লাইভ রিকোভারি টিমের সদস্য হিসেবে বিপন্ন প্রাণীকে উদ্ধার করতে হয় মলয়বাবুকে। যার মধ্যে সাপই বেশি। সাপ ধরতে ধরতেই সাপের সঙ্গে সখ্যতা। পরম মমতায় মানুষের রোষ বাঁচিয়ে সাপগুলিকে উ্দ্ধার করার পর সেগুলো স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সাপ ধরা এবং ছাড়া দুটিই বেশ দক্ষতার সঙ্গে করেন মলয়বাবু। আজ ১৫জুন ছিল মলয়বাবুর জন্মদিন। আজ সকালেও ঘাটাল সোশ্যাল ফরেষ্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরার সঙ্গে দাসপুরের বাঁকিবাজারে খরিস সাপ উদ্ধারে গিয়েছিলেন মলয়বাবু। মোট নটি বিষধর সাপ আজ দুপুরে ধামকুড়িয়ার জঙ্গলে ছেড়ে নিজের জন্মদিন পালন করলেন মলয়বাবু।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ