এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লকডাউনে জামাই আসতে পারেননি,তাই স্মার্টফোনেই জামাইকে ফোঁটা দেওয়ার কাজ সারলেন শাশুড়ি

Published on: June 16, 2021 । 11:33 AM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল:হ্যাঁ। শুনতে অবাক লাগলেও এবারের জামাই ষষ্ঠীতে অনেক শাশুড়িই মোবাইলের মাধ্যমেই জামাই ষষ্ঠীর সারছেন। করোনার গেরোতেই এই ভার্চুয়ালি জামাই ফোঁটা। জামাইকে কাছে না পেয়ে বাধ্য হয়েই ভার্চুয়ালি জামাই ফোঁটা দেওয়ার ব্যবস্থা করেছেন। কারণ অনেক জামাই কর্মসূত্রে বিদেশে আছেন, করোনার লকডাউনের ফলে এই জামাইষষ্ঠীতে তারা ফিরতে পারছেন না। অনেকই আবার এবারেই নতুন শাশুড়ি হয়েছেন। মানে কিছু দিন হল মেয়ের বিয়ে হয়েছে তাঁদের এ বছরই প্রথম জামাই ষষ্ঠী। শুধুমাত্র জামাইয়ের জন্য এই সুন্দর একটি সামাজিক অনুষ্ঠানে জামাইকে বাড়িতে না পেয়ে খারাপ লেগেছে তাঁদের। যেসব শাশুড়ি জামাইষষ্ঠীতে জামাইকে সরাসরি ফোঁটা দিতে পারছেন না তাঁদের কাছে মুশকিল আসান স্মার্ট ফোন। স্মাটফোনেই তাঁরা দুধের স্বাদ ঘোলে মেটালেন। ক্ষীরপাই পুরসভার কান্তা ঘোষ তাঁর একমাত্র মেয়ে দীপান্বেষার বছর দুই হল বিয়ে দিয়েছেন। গতবছরও জামাই ছিলেন বিদেশে, লকডাউনের কারণে আসতে পারেনি। এবছর জামাই কর্মসূত্রে সৌদি আরবে আছেন,তাই তিনি সমস্ত আচার মেনেই জামাইকে ফোঁটা দিলেন ভিডিও কলের মাধ্যমে। তিনি বললেন পরিস্থিতির কথা চিন্তা করে ভিডিও কল এর মধ্য দিয়ে জামাইকে ফঁটা দিয়ে খানিকটা স্বস্তি পেলাম।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ