এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিরল গোলাপী রাধাচূড়া খাঞ্জাপুরে

Published on: June 17, 2021 । 7:15 PM

মেহেবুব আলম, অতিথি প্রতিবেদক, স্থানীয় সংবাদ, ঘাটাল[M:94746 23620]: গোলাপী রাধাচূড়া।ঝোপালো আকৃতির গুল্ম জাতীয় গাছ। ১০/১২ ফুট লম্বা হয়। আদি নিবাস ওয়েস্ট ইন্ডিজ। কাণ্ড মাটির কাছেই কয়েকটি শাখায় বিভক্ত হয়ে যায়। কাণ্ড ও ডালে কাঁটা থাকে। ফুল কৃষ্ণচূড়ার থেকে ছোট। ফুলে পাঁচটি পাপড়ি, দশটি পুংদণ্ড ও একটি গর্ভদণ্ড আছে। পুংদণ্ডের আগায় ছোট্ট পরাগধানী আছে। রাধাচূড়ার পুংদণ্ড ও গর্ভদণ্ড ফুলের তুলনায় বেশি লম্বা। এগুলি ফুল থেকে অনেকটা বাইরে বেরিয়ে থাকে। ফুলের মঞ্জরি অনেকটা প্যাগোডার মত উপরের দিকে উঠে যায়। প্রায় সারা বছরই ফুল ফোটে। ফলগুলো দেখতে শিমের মতো। ভিতরে ৮/১০ টি বীজ থাকে। সেই বীজে চারা হয়।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোজের জাতীয় ফুল এই রাধাচূড়া। রাধাচূড়ার বীজ বিষাক্ত। আফ্রিকার কৃষ্ণাঙ্গ ক্রীতদাস যাঁরা চাইতেন না তাঁদের সন্তানও ক্রীতদাস হয়ে কষ্টের জীবনযাপন করুক, তাঁরা গর্ভস্থ সন্তান নষ্ট করতে রাধাচূড়ার বীজ খেতেন।
মহকুমার বিভিন্ন জায়গায় হলুদ রঙের রাধাচূড়া গাছ দেখা গেলেও, গোলাপী রাধাচূড়া খুব কমই আছে। দাসপুর থানার কিসমত খাঞ্জাপুরে একটি গোলাপী রাধাচূড়ার গাছ আছে অনিল বাগের বাড়িতে। যেটি সিকিম থেকে চারা নিয়ে এসে লাগানো হয়েছে। সারা বছর ফুলে ভরে থাকে ১২ ফুট উচ্চতার এই গাছটি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ