এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বেহাল রাস্তার হাল ফেরাতে দাসপুরের গৌরায় পথ অবরোধ

Published on: June 19, 2021 । 10:59 PM

শ্রীকান্ত ভুঁইয়া👆 ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঢালাই রাস্তার দাবিতে এবার গ্রামবাসীরা নিজেদের যাতায়াতের রাস্তা আটকে অবরোধে সামিল। অভিযোগ নির্বাচনের আগে ভুরি ভুরি প্রতিশ্রুতি কিন্তু পরে আর পাত্তাই নেই। নয়ছয় হচ্ছে কাজ। গুরুত্বপূর্ণ রাস্তা না সারাই করে সে কাজ চলে যাচ্ছে অন্যত্র। ঘটনা দাসপুরের গৌরা গ্রাম পঞ্চায়েত এলাকার গৌরা গ্রামের। গ্রামের নিমাই দাসের বাড়ি থেকে সহচরী খানা পর্যন্ত রাস্তার হাল বেহাল। আজ ১৯ জুন শনিবারের বিকেল থেকে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তার উপরই ধান রুইয়ে সোচ্চার হল রাস্তার হাল ফেরাতে। দাবি তুললেন ঢালাই রাস্তার।

গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তার স্কিম পঞ্চায়েতে বার বার জমা  দেওয়া সত্ত্বেও এই রাস্তা বাতিল করে দেওয়া হয়েছে। 

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি