এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় আগামীকাল থেকে বাড়িতে বাড়িতে গিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তির কাজ শুরু হবে

Published on: June 30, 2021 । 7:10 PM

সুইটি রায়👆স্থানীয় সংবাদ•ঘাটাল:  আগামীকাল ১ জুলাই ২০২১ থেকে সমগ্র ঘাটাল মহকুমা জুড়ে রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের কাজ শুরু হতে চলেছে। এই ক্ষেত্রে মহকুমার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের কাজ শুরু হবে। এর জন্য প্রতিটি ব্লক এবং পৌরসভাতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বায়োমেট্রিক মেশিন এর সাহায্যে এই কাজটি করবেন। সম্পূর্ণ কাজ অগাস্ট মাসের মধ্যে শেষ করা হবে বলে জানা গিয়েছে। প্রথম দফায় ২০ জুলাই এর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করা হবে। যারা বাকি থাকবেন তাঁদের জন্য পরবর্তী ক্ষেত্রে আবার ক্যাম্প করে কাজ করা হবে। আধার সংযুক্তি না হলে পরবর্তীকালে রেশন পেতে অসুবিধে হতে পারে বলে খাদ্য দপ্তর থেকে জানানো হয়েছে।  ঘাটাল মহকুমার এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পালের বক্তব্য (নীচের ভিডিও থেকে) তাঁর মুখ থেকেই শুনে নিন

মহকুমা খাদ্য দপ্তর আধিকারিক  দীপ্তি বাউরি জানান, এই মুহূর্তে মহকুমাতে রেশন কার্ডের সংখ্যা ১২ লক্ষ ১৪ হাজারের কাছাকাছি, এর মধ্যে প্রায় দেড় লক্ষ কার্ড পৌরসভার অন্তর্ভুক্ত। আগামীকাল ১ জুলাই ২০২১ থেকে সমগ্র মহকুমা জুড়ে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ওয়ার্ডে বা গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি গিয়ে এই আধার সংযুক্তিকরণের কাজ হবে। কবে কোন ওয়ার্ডে বা পঞ্চায়েতে এই কাজ হবে তা আগে থেকে জানিয়ে দেওয়া হবে। বাড়িতে যাদের রেশন কার্ড আছে তাদের আধার নম্বর দিলেই বায়োমেট্রিক অথেনটিকেশন করে দেওয়া হবে। এই ব্যাপারে মহকুমার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অর্জুন পাল জানান, আগামীকাল থেকে এই বিষয়ে কাজ শুরু করা হচ্ছে। এই ক্ষেত্রে ওয়েবেল কে এজেন্সি হিসেবে নিয়োগ করা হয়েছে। এজেন্সির লোকেদের এই বিষয়ে অবহিত করা হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে কাজটি করবে।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে