এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্ত্রীর সাথে বিবাদের জেরেই কি ‘আত্মহত্যা’ ?

Published on: July 6, 2021 । 10:16 AM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: চন্দ্রকোণা শহরে ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চন্দ্রকোণা থানার ৬ নম্বর ওয়ার্ড লালবাজারের বাসিন্দা বছর ৪৫ এর শংকর কোটালের ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ ৬ জুলাই মঙ্গলবারের সকালে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে গণ্ডগোল হয় উভয়ের মধ্যে। তারপর আজ সকালে বাড়ির সামনের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখে গ্রামের বাসিন্দারা পুলিশে খবর দেন। স্ত্রীর সাথে বিবাদের জেরেই আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। পুলিশ জানিয়েছে মৃতদেহের ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও