এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

Published on: August 2, 2021 । 11:27 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার খুকুড়দহ গয়লাখালিতে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই প্রৌঢ়ের নাম নারায়ণ দোলই (৫১)। ঘটনা সূত্রে জানা গেছে, ১ আগস্ট বেলা ১১টা নাগাদ সামনে এক চাষের জমিতে প্রস্রাব করতে যান, সেখানে পা পিছলে জলে পড়ে যান। পরিবারের লোকেরা জানান, প্রস্রাব করতে মাঠে যান কিন্তু মিনিট দশেক পরেও বাড়ি ফেরেননি। পরে এক প্রতিবেশী মাঠে গেলে দেখতে পান কেউ একজন ভেসে আছেন। পাশাপাশি লোক ডেকে জমি থেকে দেহটি তুলে আনার পর জানা যায় দেহটি নারায়ণবাবুর। দাসপুর পুলিশে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও