এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে শুভেন্দু দাসপুরে ভারতী মাস্টার প্ল্যানের মাস্টার স্ট্রোক?

Published on: August 13, 2021 । 8:42 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ ঘাটাল: ঘাটাল জুড়ে যে বন্যা পরিস্থিতি তা আসলে ম্যান মেড।বারে বারে কেন্দ্রের দিকে আঙ্গুল উঁচিয়ে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলেই পরোক্ষভাবে ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরী করা হয় এ অভিযোগ করে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার সে বিষয়েই মুখ্যমন্ত্রীকে তুলোধুনো করলেন মুখ্যমন্ত্রীর এককালের সৈনিক জেলার প্রাক্তন পুলিশ সুপার বর্তমানের বিজেপি নেত্রী ভারতী ঘোষ। আজই ঘাটালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রীর শুকনো আড়া থেকে গোড়ালি জলে নেমে ঘাটালের বন্যা পরিদর্শনকে সাজানো

নাটক আক্ষা দেন। অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন ও তার বাস্তবায়ন না হওয়ায় রাজ্যের কড়া নিন্দা করেন শুভেন্দু। আর এই দিনই দাসপুরের মাটি থেকে ভারতী ঘোষ বিঁধলেন মমতাকে। তাঁর কথায়,এই বন্যা ম্যান মেড বা প্রাকৃতিক সে গবেষণা না করে রাজ্য সরকারের উচিৎ বন্যা কবলিতদের পাশে দাঁড়ানো এবং এই বন্যাকে রোখার। পাশাপাশি তিনি এক হাত নেন ঘাটালের সাংসদ অভিনেতা দেবকেও। তিনি অভিযোগ করেন,ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে দেবেরই অগ্রনী ভূমিকা নেওয়ার ছিল। পার্লামেন্ট বারে বারে ঘাটালবাসীর দুর্দিশার কথা তুলে ধরলে ঘাটাল মাস্টার প্ল্যান ত্বরান্বিত হতো। উল্লেখ্যা আজ

শুক্রবার বিকেলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘাটাল টাউন হলে এক সাংবাদিক বৈঠক করেন। তার পরেই দাসপুরের সুবজ সংঘের মাঠে পৌঁছে যান। ওই মাঠে বিজেপির উদ্যোগে শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট নামে ৪ দলীয় এক ফুটব টুর্নামেন্ট হয়। সেই টুর্নামেন্টের পুরস্কার বিতরনী মঞ্চে হাজির ছিলেন শুভেন্দুর অধিকারীর পাশাপাশি ভারতী ঘোষ এবং বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির একাধিক নেতৃত্ব।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও