এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাইক রেখেই চম্পট দুই যুবকের,চুরির বাইক? দাসপুরে চাঞ্চল্য

Published on: August 23, 2021 । 8:42 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাইকে চোর সন্দেহ তাতেই জিজ্ঞাসাবাদ দুই যুবককে, বেগতিক দেখে বাইক রেখেই চম্পট দুই অজ্ঞাতপরিচয় যুবকের। ওই যুবকদের পিছনে ধাওয়া গ্রামের একাধিক অন্যান্য যুবকের। ঘটনায় তীব্র চাঞ্চল্য দাসপুর থানার রাজনগরে। আজ ২৩  আগস্ট সোমবার ভোরের আলো ফোটার সাথে সাথে রাজনগর গ্রামের কয়েকজন প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখেন ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার রাজনগর বাজার এলাকায় নাড়াজোলের দিক থেকে এক বাইক ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে দুই অজ্ঞাত পরিচয় যুবক। কী হয়েছে কী ব্যাপার প্রশ্ন করতেই পাশাপাশি বাইকের চাবি দেখাতে বলতেই বাইক ছেড়েই চম্পট ওই দুই অজ্ঞাত পরিচয় যুবকের। তাদের পিছনে ধাওয়া করে অনেকেই,কিন্তু চোখের নিমেষে গা-ঢাকা দেয় তারা। স্থানীয়দের অভিযোগ বাইকটিকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। বাইকের সামনের এবং পিছনের নাম্বার প্লেট ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি বাইকের সামনের তার কেটে বাইক চালু করার চেষ্টা চলেছে,অন্যদিকে বাইকের চাবি দেখাতে পারেনি অজ্ঞাত পরিচয় ওই দুই যুবক। তবে ইতি মধ্যেই গ্রামিবাসীদের তরফে সমস্ত বিষয়টি দাসপুর পুলিশে জানানো হয়েছে।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও