এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোনায় কন্যাশ্রীদের পাশে বসে দুয়ারে সরকার শিবিরে উপভোক্তাদের ফর্ম ফিলাপে খোদ বিডিও

Published on: August 27, 2021 । 9:26 PM

বাবলু সাঁতরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৭ আগস্ট শুক্রবার এমনই ছবি দেখা গেলো চন্দ্রকোনা-২ ব্লকের বান্দিপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকরা হাইস্কুলে। চন্দ্রকোনা-২ ব্লক প্রশাসনের তত্বাবধানে ঝাঁকরা হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে ভিড় জমায় বহু মানুষ,পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভূক্ত করার জন্যও মহিলাদের ভিড় ছিল নজরকাড়া। এই ভিড় সামাল দিতে ওই স্কুলে দুয়ারে সরকার শিবিরে রীতিমতো হেল্প ডেস্ক খুলে উপভোক্তাদের ফর্ম ফিলাপে হাজির ২০-২৫ জন কন্যাশ্রী মেয়ে। আর এইসব কন্যাশ্রীদের পাশে বসেই সাধারণ উপভোক্তাদের ফর্ম ফিলাপ করতে দেখা যায় চন্দ্রকোনা-২ ব্লকের বিডিও অমিত ঘোষকে। বিডিওর পাশে বসে উপভোক্তাদের কিভাবে ফর্ম ফিলাপ করা হয় তা হাতেনাতে শিখে নেয় কন্যাশ্রীর ওই মেয়েরা। আর তাদের পাশে বসে উপভোক্তারা ফর্ম ফিলাপ করে পরবর্তী কি করনীয় তা সযত্নে বুঝিয়ে দেওয়ার এমন ছবি দেখে আপ্লূত কন্যাশ্রী থেকে শিবিরে সরকারি প্রকল্পে নাম নথিভূক্ত করতে যাওয়া আমজনতাও।শুরুতে চিনতে না পারলেও খোদ বিডিও যে কন্যাশ্রীদের সাথে নিয়ে তাদের ফর্ম ফিলাপ করে দিচ্ছেন তা দেখে একবাক্যে খুশি উপভোক্তারাও।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও