এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দিনের আলোয় দাসপুরে লক্ষাধিক টাকার ছিনতাই

Published on: August 31, 2021 । 7:59 PM

সৌমেন মিশ্র ও সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দিনে দুপুরে দাসপুর থানার বৈকুন্ঠপুরের রাস্তায় চাঁদপুরের এক ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ। দাসপুর পুলিশের লাগাতার তল্লাশি শুরু। অভিযোগ, আজ ৩১ আগস্ট মঙ্গলবারের দুপুরে ঘাটাল-পাঁশকুড়া সড়কের বৈকুণ্ঠপুরে বাস থেকে নেমে হেঁটে চাঁদপুরের বাড়িতে যাবার পথে বাইকে করে কেউ বা কারা এসে গ্রামের মোহন সাউ এর ব্যাগে থাকা দেড় লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয়। মোহনবাবু একজন থলে ব্যবসায়ী বলে জানা গেছে। মোহনবাবুর পরিবার জানিয়েছেন তিনি ঘাটালের এক ব্যাঙ্ক থেকে দেড় লক্ষ টাকা তুলে বাসে করে বাড়ি ফিরছিলেন। মোহনবাবুর অভিযোগ বৈকুণ্ঠপুরে বাস থেকে নামার কিছু পরেই রাস্তার মাঝে এক বাইক এসে দাঁড়ায়,বাইক থেকে নেমে একজন তাঁর টাকা ছিনিয়ে নিয়ে পালায়। দুপুরে রাস্তা একেবারে সুনশান ছিল। পরে দাসপুর পুলিশে বিষয়টি জানালে,দাসপুর পুলিশের অফিসাররা বিকেল থেকেই বৈকুণ্ঠপুর বাজার ও বাজার লাগোয়া আসপাশের সমস্ত দোকানে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার বিভিন্ন সিসিটিভি গুলিও। পুলিশের আশ্বাস খুব শীঘ্রই ছিনতাইকারীরা তাদের নাগালে আসবে। তবে গ্রামের মধ্যে দিনে দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও