এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুর: ছেলের অত্যাচারেই কি বাবার বিষক্রিয়ায় মৃত্যু?

Published on: September 13, 2021 । 2:07 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৩ সেপ্টেম্বর দাসপুর থানার দামোদরপুরে এক বৃদ্ধের বিষক্রিয়া মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের নাম তারাপদ সাঁতরা(৮২)। গত কাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ঝোপ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান বৃদ্ধের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে পুলিশ ও স্থানীয়ে সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধকে তাঁর এক ছেলে প্রায়ই মারধর করত। এনিয়ে বৃদ্ধ বেশ কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সেই অবসাদেই বৃদ্ধ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনেকে অনুমান করছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad