এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে ৫ বছরের জেল

Published on: September 15, 2021 । 8:23 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রতিবেশি শিশুকে ধর্ষণ। ওই অপরাধের জন্যই এক যুবকের জেল ও জরিমানার নির্দেশ দিল আদালত। কয়েক বছর আগে ধর্ষণের নারকীয় ঘটনাটি ঘটেছিল আমাদের প্রিয় ঘাটাল শহরে।   সমস্ত সাক্ষ প্রমাণের ভিত্তিতে আজ ১৫ সেপ্টেম্বর দুপুর ৩ টা নাগাদ ঘাটাল মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা জজ সঞ্জয়কুমার শর্মা ৬ বছরের শিশুকে ধর্ষণের জন্য ৫ বছরের সশ্রম কারাদণ্ডে  সহ ১০ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত যুবকের নাম সপ্তম সাঁতরা। বয়স ২২ বছর। ঘাটাল শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সপ্তম।

সরকার পক্ষের বিশেষ আইনজীবী দিলীপকুমার দাস বলেন, ২০১৭ সালের ২২ জুন দুপুর ২ টা নাগাদ পাশাপাশি বাড়ির দু’টি বাচ্চা খেলছিল। প্রতিবেশী দাদা সপ্তম লজেন্স প্রলোভন দেখিয়ে বছর ৬ এর মেয়েটিকে পাশের শীতলা মন্দিরের কাছের একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তারপর নৃশংস পশুর মতো মেয়েটিকে ধর্ষণ করে। প্রায় দু’ঘণ্টা অজ্ঞান অবস্থায় মেয়েটি পড়ে থাকে। বাড়ির লোকজনেরা খোঁজাখুঁজির পর মেয়েটিকে সেখান থেকে বাড়ি নিয়ে আসেন। জ্ঞান ফিরতে মেয়েটি সমস্ত ঘটনা তার পরিবারের লোকজনকে জানান। পুরো ঘটনা শুনে মেয়েটির পরিবার থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সেই রাতেই ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ।

এতদিন ধরে সেই মামলাটি চলে। মোট ১৩ জন সাক্ষী ছিলেন এই মামলায়। যার মধ্যে ৭ বছরের এক শিশুও ছিল। পুলিশের তদন্তকারী অফিসার ছিলেন জগন্নাথ সমাদ্দার।আজ বুধবার সেই মামলার সমাপ্তি ঘটে এবং কোর্টের রায় ঘোষিত হয়। পকসো (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) ৬ নম্বর ধারায় ও ৩৭৬ এর ২ নম্বর ধারা (নাবালিকাকে ধর্ষণ) অনুযায়ী ৫ বছরের জেল হেফাজত ও ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়। টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দুটি সাজাই একই সঙ্গে চলবে বলে আদালত  নির্দেশ দিয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও