এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পুজো করে ফেরার পথে স্রোতে তলিয়ে মৃত্যু পুরোহিতের

Published on: September 18, 2021 । 7:44 AM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল:বিশ্বকর্মা পুজো করে ফেরার সময় ঘাটালে বন্যার জলে তলিয়ে মৃত্যু হল এক পুরোহিতের। ওই পুরোহিতের নাম দিলীপ হড়। বয়স ৭৫ বছর। ঘাটাল পুরসভার ১০ নম্বর ওয়ার্ড গড়প্রতাপনগরে বাড়ি। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত কাল ১৭ সেপ্টেম্বর দিলীপবাবু তাঁরা স্ত্রী ও ছেলে রাজকুমার হড়কে নিয়ে ঘাটাল ইলেকট্রিক অফিসে বিশ্বকমা পুজো করে বিকেল ৫টা নাগাদ বাড়ি ফিরছিলেন। যেহেতু বন্যার জন্য ঘাটাল শহরের বহু এলাকা ডুবে গিয়েছে। রাস্তার উপর গলা সমান জল। তাই তাঁরা গলা সমান জল পেরিয়েই বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরার সময় বৃদ্ধ পুরোহিত স্রোতের মুখে তুলিয়ে যান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাটাল থানার পুলিস জানিয়েছে, তারা মৃতদেহের ময়না তদন্ত করার ব্যবস্থা করেছ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও