এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল

Published on: September 18, 2021 । 10:03 PM

মন্দিরা মাজি,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুর-১ ব্লকের গোকুলনগর গ্ৰামে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়। ওই গ্রামের বাসিন্দা স্নেহানসু গঙ্গোপাধ্যায় আজ ১৮ সেপ্টেম্বর রাস্তার পাশ থেকে কচ্ছপ উদ্ধার করেন। কচ্ছপটির ওজন প্রায় ৩ কেজি। কচ্ছপটি পাওয়ার পরই স্নেহানসুবাবু বনদপ্তরে খবর দেন। আজ বিকেলেই বনদপ্তরের লোক এসে বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ধরনের কচ্ছপ হঠাৎ দেখা যায় না। তাই কচ্ছপটিকে তারা সংরক্ষণ করার ব্যবস্থা করবে।
অন্যদিকে স্নেহানসুবাবু বলেন, প্রথমবার এই ধরনের কচ্ছপ দেখলাম। দেখে মনে হল বিরল প্রজাতির কচ্ছপ এটি। তাই আমি সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর দিয়েছিলাম। তারা এসে কচ্ছপটি নিয়ে যায়। এখনও অনেকেই কচ্ছপ দেখলেই তা মেরে ফেলে নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করেন। কিন্তু এই ধরনের বিরল প্রাণী আমাদের সংরক্ষণ করা দরকার।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও