এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভাইয়ের চোখের সামনে বজ্রাপাত মর্মান্তিক মৃত্যু দাদা’র

Published on: September 22, 2021 । 11:07 AM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল:  দুয়ারে বসে ছোটো ভাই,বৃষ্টি মাথায় জমিতে কাজ করছেন দাদা। হঠাৎ বজ্রপাত, দাদাকে ডাক। ভাইয়ের ডাকে বাড়ি ফেরার পথেই ভাইয়ের চোখের সামনে আবারও বজ্রপাত। জ্বলে গেলেন দাদা। আজ বুধবারের সাত সকালেই বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু দাসপুর থানার শ্যামসুন্দরপুরের শঙ্কর দোলইয়ের(৪৯)। ভাই সুশান্ত জানান,আজ ২২ সেপ্টেম্বর বুধবার সাত সকালেই বৃষ্টি মাথায় তাঁদের বাড়ির সামিনেই জমিতে কাজ করছিলেন দাদা শঙ্কর। সেই সময়ই পর পর দু’বার বজ্রপাত। প্রথম বারের বিকট শব্দের পর দাদাকে বাড়ি চলে আসতে ডাক দেয় ভাই। কিন্তু বাড়ি আসার পথেই আবারও বজ্রপাত তাতেই ভাইয়ের চোখের সামনেই মর্মান্তিক মৃত্যু দাদার। পেশায় রাজমিস্ত্রী শঙ্কর দোলইয়ের পরিবারে স্ত্রী পুত্র ভাই নিয়ে ভরা সংসার। সে সংসারেই আজ সকালে এমন মর্মান্তিক মৃত্যু পরিবারের কর্তার,শোকের ছায়া পরিবারের পাশাপাশি সারা গ্রামে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও