এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার প্রশাসনের ‘কেরিয়ার গাইডেন্স সেমিনার’ যোগ দেওয়ার জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হল

Published on: September 24, 2021 । 9:55 PM

সুদীপ্ত শেঠ, স্থানীয় সংবাদ, ঘাটাল: কীভাবে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার তা নিয়ে বিশেষ সেমিনার করছে ঘাটালের মহকুমা প্রশাসন। আর সেই সেমিনারে অংশগ্রহণ করতে হলে এখন থেকেই অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন,  আমাদের অফিসিয়াল ওয়েব সাইট ‘www.sdoghatalonline.com ’ এই ওয়েবসাইটে গিয়ে  ওই সেমিনারে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করা যাবে। আগামী ২ অক্টোবর ঘাটাল টাউন হলে ওই সেমিনার হবে।
ঘাটাল মহকুমায় অনেক শিক্ষিত যুবক-যুবতী রয়েছেন। কিন্তু কোনও পরীক্ষায় বসা উচিত কিংবা সংশ্লিষ্ট পরীক্ষার প্রস্তুতিই কীভাবে নেওয়া দরকার তা নিয়ে অনেকেরই সবিশেষ ধারণা নেই। তাই চাকরির দিশা দিতে মহকুমা শাসকের এই উদ্যোগ। স্নাতক বা তার থেকে বেশি প­ড়াশোনা জানা যুবক-যুবতীরাই কেবল মাত্র ওই সেমিনারে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
ওই ওয়েবসাইট খুললে সবার উপরের দিকে ‘আগামী ২রা অক্টোবার কেরিয়ার গাইডেন্স সেমিনারে যোগ দেবার জন্য এই লিংকে ক্লিক করুন’ লেখা দেখতে পাওয়া যাবে। সেখানে ক্লিক করলেই গুগল ফর্মের বেরিয়ে আসবে। সেখানে   নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ বেশ কয়েকটি তথ্য দিয়ে আপলোড করতে হবে। যাঁরা অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখবেন তাঁরাই ওই সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে।

 

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও