এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল ও চন্দ্রকোণা কলেজের পড়ুয়াদের টিকা দেওয়া শুরু হল

Published on: September 28, 2021 । 9:35 PM

তনুপ ঘোষ: পুজোর পর স্কুল কলেজ খোলার সম্ভাবনা,পঠনপাঠন চালুর আগেই কলেজ পড়ুয়াদের টিকাকরণের সিদ্ধান্ত সরকারের,কলেজে শুরু হল পড়ুয়াদের টিকাকরণ। পুজোর পর কলেজ চালু হওয়ার সম্ভাবনা তারই প্রস্তুতি শুরু করলো রাজ্যসরকার।করোনার জেরে গত দেড়বছর কলেজ গুলিতে পঠনপাঠন বন্ধ রয়েছে।পড়ুয়াদের করোনার টিকা দিয়ে পঠনপাঠন শুরু করার উদ্যোগ নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর।রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কলেজের ছাত্রছাত্রীদের টিকাকরণ করা হবে যাতে দুর্গা পুজোর পরই ফের কলেজগুলি শুরু করা যায়।সেই লক্ষ্য আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে কলেজগুলিতে শুরু হয়েছে পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচী।ঘাটাল মহকুমার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যায়, চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় কলেজে শুরু হল পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচী।
ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের টিকাকরণ কর্মসূচির সূচনার সময় উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর প্রমুখ।
এই ভিডিওগুলি চন্দ্রকোণা বিদ্যাসাগর মহাবিদ্যালয়েরে। আজ মঙ্গলবার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের তত্বাবধানে কলেজে শিবির করে ৭০০ জন পড়ুয়াকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও