এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহে নানান অনুষ্ঠানের মধ্যে সাড়ম্বরে পালিত হল বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিবস

Published on: September 29, 2021 । 9:51 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৯ সেপ্টেম্বর (বাংলা ১২ আশ্বিন) পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিবস। বীরসিংহ গ্রামে নানান অনুষ্ঠানের মাধ্যমে মহাসাড়ম্বরে পালিত হল বিদ্যাসাগরের জন্মদিন। সমস্ত কিছুর দায়িত্বে ছিলেন বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির কর্মকর্তারা। প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটাকে উপেক্ষা করেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। প্রভাতফেরি, বিদ্যাসাগর এবং মাতা ভগবতীদেবীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এদিন। উপস্থিত ছিলেন জেলাশাসক ড. রশ্মি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার, মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা,শ্রীকান্ত মাহাতো, এডিএম পিনাকীরঞ্জন প্রধান,মহকুমাশাসক সুমন বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশীষ পোড়ে, পিংলার বিধায়ক অজিত মাইতি,দাসপুরের বিধায়ক মমতা ভূইয়া, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশিষ হুদাইত, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কাবেরী চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ,শ্যামপদ পাত্র,জারিণা ইয়াসমিন, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্না, সহসভাপতি দিলীপ মাজি,সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, প্রাক্তন বিধায়ক শংকর দোলই, খড়ার পুরসভার প্রশাসক অরূপ রায়, ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তিপদ বেরা প্রমুখ।

জেলাশাসক ড. রশ্মি কমল তাঁর ভাষণে বলেন, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরসিংহ ডেভালাপমেন্ট অথরিটির জন্য ৩কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। এই টাকা দিয়ে গ্রামের ভেতরের রাস্তা নির্মাণ ও সংস্কার,পথবাতি, ৩৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার,স্মৃতি মন্দিরের প্রাচীর ও নতুন কক্ষ নির্মাণ করা হবে। বিকাল চারটে থেকে পরিবেশিত হয় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঝুমুর গান,বাউল গান এবং ছৌনাচ।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব