এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

Published on: October 2, 2026 । 10:54 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ:  চন্দ্রকোণার আমডাংরায় স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর কুমার ঘোষের উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫৭তম এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১২২তম জন্মজয়ন্তী পালিত হল। নিজ বাসভবনের অনুষ্ঠান হলে আয়োজিত অনুষ্ঠানে দুই রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকান্ত দোলুই, গোঘাটের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রশান্ত দিগার, চন্দ্রকোণা থানার ওসি প্রত্যয় দাস, সমাজসেবী সঞ্জিত মিদ্যা-সহ বিশিষ্টজনেরা। বক্তারা গান্ধী ও শাস্ত্রীর দেশপ্রেম, আদর্শ ও জীবনাদর্শ তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে তাঁদের আদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও পথভিক্ষুক মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177