এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভারত সেবাশ্রম সংঘ নৌকায় করে পৌঁছে গেল স্বাস্থ্য পরিষেবা দিতে

Published on: September 30, 2021 । 6:59 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: মহকুমার বিভিন্ন নদীগুলির জল প্রবল গতিতে বাড়ছে। তার মাঝেও ভারত সেবাশ্রম সংঘ ঘাটালের বন্যার্ত মানুষদের পরিষেবা দিয়ে চলেছে। সংঘের প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বাত্মা নন্দজী মহারাজের পরিচালনায় বানভাসি মানুষদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেন আজ ৩০ সেপ্টেম্বর। নৌকায় করে পৌঁছে যায় ঘাটালের কিসমত রামচন্দ্রপুর ৭ নম্বর ওয়ার্ডে। সঙ্গে ছিলেন দু’জন ডাক্তার। যাঁরা নৌকার মধ্যেই ওই এলাকার মানুষদের পরিষেবা দিয়েছেন বলে জানান ভারত সেবাশ্রম সংঘের ভলান্টিয়ার লিডার গণেশচন্দ্র বেরা। তিনি বলেন, আজও প্রায় ৩২২ জন রোগীর চিকিৎসা করা হয়েছে এবং বিনামূল্যে তাঁদের ওষুধ দেওয়া হয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও