এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বন্যা পরিদর্শনে এসে ঘাটাল কলেজের অধ্যক্ষের যোগদানের বিষয়টিও চূড়ান্ত করলেন দেব

Published on: October 4, 2021 । 8:02 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: বন্যা পরিদর্শনে ঘাটালে এলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব। সেই সঙ্গে কলেজের সভাপতি হিসেবে দেব নতুন অধ্যক্ষকে যোগদানের বিষয়টিও চূড়ান্ত করলেন। ঘাটালে আবার বন্যা। আবারও বন্যা পরিদর্শনে এলেন দেব। আজ ৪ অক্টোবর বিকেলে ঘাটাল পৌরসভার ২নম্বর ওয়ার্ড আড়গোড়া চাতাল থেকে স্পিড বোটে চেপে ঘাটাল পৌর এলাকার বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন। দিন কয়েক আগে ঘাটালের ৬ নম্বর ওয়ার্ড গম্ভীরনগরে জলে ডুবে এক বালকের মৃত্যু হয়েছিল। সেই মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি। মৃত শিশুর পরিবারের হাতে ২ লাখ টাকার চেক তুলেদেন দেব,সাথে কিছু ত্রাণ সামগ্রীও দেন তিনি। মৃত শিশুর পরিবারের সাথে দেখা করার পর বোটেই ওই এলাকায় বন্যা পরিদর্শন করেন। দেবকে দেখার জন্য ভরা বন্যাতেও প্লাবিত এলাকার বাসিন্দারা নৌকায় চেপে দেবকে দেখার জন্য জলে বেরিয়ে আসে। তাঁদের সাথেও হাত নেড়ে অভিবাদন জানান ঘাটালের সাংসদ দেব। গম্ভীরনগর থেকে পুনরায় আড়গড়া চাতালে ফিরে সেখান থেকে চলে যান ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে।  কলেজে নতুন অধ্যক্ষ ডক্টর মন্টুকুমার দাসকে নিয়োগপত্র দেওয়ারও ব্যবস্থা করলেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও