এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি ঘটছে

Published on: October 5, 2021 । 11:21 AM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নদীগুলির জলও কমতে শুরু করেছে। আজ ৫ অক্টোবর সকালে আমাদের ক্যামেরায় ঘাটালের বন্যা পরিস্থিতির পাশাপাশি মানুষজনের সমস্যার কথা তুলে ধরা হয়। বন্যা প্লাবিত এলাকার মানুষেরা তাঁদের নানান সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মানুষের দুর্ভোগ এখনও কাটেনি। এখন তাঁদের যাতায়াতের একমাত্র অবলম্বন ডিঙি ও নৌকা। তাছাড়াও পানীয় জল,খাদ্য ও বিদ্যুতের সমস্যা তো রয়েইছে। এককথায় বললে চরম দুর্ভোগেই দিন কাটাচ্ছে বন্যা প্লাবিত এলাকার মানুষজনদের।

রাস্তাগুলি থেকে জল অনেকটাই নেমেছে। তবে কোনও কোনও রাস্তায় এখনও হাঁটু সমান জল দাঁড়িয়ে রয়েছে। বাস চলাচলও স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। সামনেই পুজো। ঘাটালে পুজোর আগেই বড়সড় বন্যা হওয়ার ফলে চরম সমস্যায় পড়েছেন ঘাটালের ব্যবসায়ীরাও। বেচা-কেনা ঠিক কতটা হবে তা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন তারা। এই নিয়ে চতুর্থবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হল মহকুমাবাসী। মানুষের রুজি-রোজগার অনেকটাই কমেছে। প্রতিবার নেতারা আসেন আর ভুরি ভুরি আশ্বাস দিয়ে চলে যান। ঘাটালের বাসিন্দাদের কী এইভাবেই কাটাতে হবে প্রতিবছর? এমনটাই প্রশ্ন বহু মানুষের।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও