এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘সব কন্যারা কন্যাশ্রী হোক!’ —সুমন বিশ্বাস, মহকুমা শাসক, ঘাটাল

Published on: October 11, 2021 । 7:36 AM

সুমন বিশ্বাস[মহকুমা শাসক, ঘাটাল মহকুমা, পশ্চিম মেদিনীপুর]: আজ ১১ই অক্টোবর, ২০২১ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস, International Day of the Girl Child. এই দিনটি প্রথম পালিত হয় ২০১২ সালে। সারা পৃথিবী জুড়ে এই বছর দিনটি পালিত হবে। দিনটি প্রথম পালিত হয়েছিল ২০১২ সালের ১১ ই অক্টোবর।
এবারের থিম: ‘Digital generation. Our generation’.জানেন কি তৃতীয় বিশ্বে দেশগুলিতে ডিজিট্যাল শিক্ষায় ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য দিন দিন বাড়ছে। পরিসংখ্যান এর কথা ছেড়ে দিন, wikipedia তে এসব নিয়ে বিস্তর তথ্য পাবেন।
এবার আসি কাজের কথায়, দেবী পক্ষ চলছে। নারী শক্তির উত্থানকে রূপক অর্থে দেবীর আরাধনার মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে। আপনার বাড়ির কন্যা সন্তানকে কি পুত্র সন্তানের মতই আদর যত্ন করেন তো?
অনেকেই হয়ত করেন আবার অনেকেই নিজের অজান্তেই হয়ত বৈষম্যমূলক আচরণ করে ফেলেন।
যাই হোক ১১ ই আগষ্ট ২০২১ মায়ের বোধন। মৃন্ময়ী মায়ের চিন্ময়ী হয়ে ওঠার দিন। এই দিনে আপনার কন্যা সন্তানকেও দশভুজা করে তোলার পরিকল্পনা গ্রহণ করুন। যেন কোনও বৈষম্য না হয় পুত্র ও কন্যার মধ্যে।
সোনার গোপাল মানে আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্মের সময় যমুনা নামের এক কন্যা সন্তানকে খুন হতে হয়েছিল। আজও কন্যা ভ্রূণ হত্যা হয়, ভাবুন আজ আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস। কুমারী পুজোর কথা সবাই জানেন। আমি সেসব করার অনুরোধ করছি না। নিজের মন থেকে এই দিনটি পালন করুন। সব কন্যারা কন্যাশ্রী হোক। আসুন সবাই দিনটি পালন করি🙏

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও