এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘আধুনিক প্যাঁচালী’ —সুমন বিশ্বাস

Published on: October 21, 2021 । 8:15 PM

‘আধুনিক প্যাঁচালী’ — সুমন বিশ্বাস
দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ।
ঘরে বহিতেছে তবু AC-এর বাতাস।।
ফ্লাটে বসে আজকের লক্ষ্মী নারায়ণ।
করিতেছে কুটকচালি সিরিয়াল দর্শণ।।
বোকাবাক্সে রমণীরা কত কথা কয়।
শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয়।।
অকস্মাৎ “ও বৌমা ও বৌমা” স্বরে।
আসিলেন শাশুড়ি মাতা সেই ঘরে।।
টিভি সিরিয়ালের স্বরে ধরেন বচন।
শুরু হল নতুন এপিসোড সেকি ভীষণ।।
স্বামী ভাবেন প্যান্ডেলের খোলা হল বাঁশ।
সেদিন থেকেই পেয়েছিলেম এই আভাস।।
ঢাকের কাঠিগুলোও এখন একদম ফ্রি।
ঘরে তাই বাঁশ-কাঠির এত জারিজুরি।
এসবে মর্ত্যবাসী খুব আনন্দ পায়।
কারণে অকারণে তাই কাঠি করে যায়।।
ফেসবুকে লাইকের অভাবে মনকষ্টে ভোগে।
মরিতেছে সেলফি তোলা আর পোষ্টানোর রোগে।।
ধর্মাধর্ম লোকে সবে ত্যাগ করি দেয়।
ভক্তি জলাঞ্জলি দেয় থিমের জ্বালায়।।
ফেসবুকের ফটোর জন্য সিঁদুর মাখে গালে।
সিঁথিতে দেয়না সিঁদুর অন্য কোনো কালে।।
স্টাইলে হইলো শেষ মরে জীবগণ।
দয়া করে মাগো তুমি করো নিবারণ।।
এই দুর্দশা দেখি প্রাণে নাহি সয়।
করো নিবারণ মাগো হইয়া সদয়।।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও