এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৭ দিনে ৩৭ টি গরু চুরি? দাসপুরের প্লাবিত অংশে নয়া আতঙ্ক!

Published on: October 28, 2021 । 10:42 PM

সৌমেন মিশ্র,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: টানা বৃষ্টি আর বন্যার কারণে বাড়ির মধ্যে জল, বাড়ির গবাদি পশুদের স্থান এখন রাস্তায় আর সেই সুযোগেই দাসপুর ১ নম্বর ব্লক জুড়ে রাতের অন্ধকারে লাগাতার গরুচুরির ঘটনায় প্লাবিত অংশের মানুষদের মধ্যে ক্রমশ আতঙ্ক বাড়ছে। আজ বৃহস্পতিবারও দাসপুর থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৭ থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটল। দিনভর এলাকা ও এলাকার বাইরের বিভিন্ন গরুর হাটে ঘোরাঘুরি করে দিনের শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যেতে খালি হাতেই ফিরতে হল গ্রামবাসীদের। রাজনগরের বাসিন্দা মানিক সামন্ত জানাচ্ছেন আজ বৃহস্পতিবার সকালে তিনি দেখেন তাঁর দুটি গরু বাঁধার দড়ি কাটা হয়ে পড়ে রয়েছে গরু নেই।শুধু গরু নয় সম্প্রতি তাঁর প্রায় ৬০ বস্তা ধানও চুরি গেছে। একই ঘটনা রাজনগরের হোসেনপুর সামাট গ্রামেও। সেখানেও আজ সকাল থেকে বেশ কয়েকটি গরু উধাও। সব মিলিয়ে প্রায় ৮টি গরু চুরি গেছে। গ্রামবাসীদের ধারনা বুধবার গভীর রাতেই একসাথে গরুগুলি চুরি গেছে। স্থানীয় বাসিন্দা অশ্বিনী সামন্ত জানাচ্ছেন এক সপ্তাহের মধ্যে রাজনগর ও নাড়াজোল জুড়ে মোট ৩৭টি গরু চুরি গেছে। লাগাতার বন্যা তার জেরে দাসপুর ১ নম্বর ব্লক জুড়ে আর্থীক সংকটে ভুগছেন কৃষক থেকে ব্যবসায়ীরা তার উপর এই চুরির ঘটনা। স্বভাবতই দাসপুর থানার রাজনগর নাড়াজোল জুড়ে এখন রাতের অন্ধকার নামলেই আতঙ্ক!

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও