এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বোনের জন্মদিনে কলেজ ছাত্রী দিদির ঝুলন্ত দেহ উদ্ধার ঘাটালে

Published on: November 15, 2021 । 1:08 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালে কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সাতসকালে ঘটনাটি ঘটে ঘাটাল থানার পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ড দুরাভাষ পল্লীতে। মৃত কলেজ ছাত্রীর নাম রিয়া প্রামাণিক (২৩)। ঘটনাস্থলে পুলিশের এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে।

রিয়ার পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নিজের বাড়ির শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেদিনীপুর গোপ কলেজে এমএসসিতে পড়াশোনা করেছিলেন রিয়া। পরিবার-পরিজন ও প্রতিবেশীদের জানান, রিয়ার মতো মেয়ে এই ধরনের কাজ করতে পারে না। আজ রিয়ার বোনের জন্মদিন। সেই উপলক্ষে গতকাল রাতে অনলাইনে বোনের জন্য কেক অর্ডার দিয়েছিলেন রিয়া। কিন্তু সাত সকালেই এই কাণ্ড দেখে হতবাক সবাই। হঠাৎ কেন এই কাজ করলেন রিয়া তা নিয়ে প্রশ্ন সবার মনে।

যদিও পুলিশ রিয়ার ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও