এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কে দুর্ঘটনার কবলে মারুতি

Published on: November 17, 2021 । 8:52 AM

শ্রীকান্ত ভুঁইয়া,‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে মারুতি। ঘাটাল-পাঁশকুড়া সড়কের খুকুড়দহ বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ১৭ নভেম্বর ভোর প্রায় সাড়ে চারটে নাগাদ পাঁশকুড়াগামী একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খুকুড়দহ বাজার সংলগ্ন একটি মুরগি দোকানের পাশে ইলেক্ট্রিক খুঁটি ভেঙে মূল সড়ক থেকে নীচে পড়ে যায়। এই ঘটনায় আহত হন চালকসহ মারুতির মধ্যে থাকা এক সওয়ারি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে দুর্ঘটনার কবলে পড়ে মারুতিটি নীচে পড়ে যাওয়ার কারণে একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ গিয়ে পৌঁছেছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও