এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সমবায় সমিতিগুলিকে নিয়ে বিশেষ আলোচনা সভা

Published on: November 17, 2021 । 6:31 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হয় দাসপুর-১ ব্লকের সমস্ত সমবায় সমিতি ও বিপণন সমিতিগুলিকে নিয়ে। ১৬ নভেম্বর ৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন করা হয়। আজ বুধবার সেই বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয় দাসপুরের নাড়াজোলের দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ -র উদ্যোগে। গোবিন্দপুর নেতাজি সমবায় সমিতির ম্যানেজার কমল মণ্ডল বলেন, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমবায়ী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার পাত্র, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা দোলই, নিজ নাড়াজোল গ্ৰাম পঞ্চায়েত প্রধান গগন সামন্ত, তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যঙ্কের সম্পাদক কৌশিক কুলভি, এ.আর.সি.এস সজলকুমার রায়, সমাজসেবী এলাকার বিধায়ক ও প্রশাসনের ব্যক্তিবর্গরা।
পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে মূলত আলোচনা সভাটি করা হয়েছিল। দাসপুর-১ ব্লকের ১৮ টি সমিতিকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গিয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও