নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের বরদা নিউ বীণাপাণি ক্লাবের ২৫ বছর পূর্তি সাড়ম্বরে পালিত হলো। আজ ২৫ নভেম্বর এনিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। শোভাযাত্রার শেষে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী শ্রীকান্ত মাহাত। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি দিলীপ মাজি সহ অনেকেই। ক্লাবের সদস্যরা বলেন, ক্লাবের রজত জয়ন্তী পূর্তি উপলক্ষে আজ রাত পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মন্ত্রীর উপস্থিতিতে ঘাটালে ক্লাবের ২৫ বছর পূর্তি উৎসব সাড়ম্বরে পালিত হ’ল
By মন্দিরা মাজি
Published on: November 25, 2021 । 7:54 PM







