এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বাজনা বাজিয়ে নেচে ঠাকুমার দেহ সৎকার করলেন ৩ ডজন নাতি-নাতনি

Published on: November 25, 2021 । 10:27 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: না, পুজো বা কোনও রাজনৈতিক দলের বিজয় মিছিলের বাদ্যবাজনাও নয়। সেঞ্চুরির কাছাকাছি বয়সের ঠাকুমার মৃতদেহ দাহ করার সময়েই এভাবে বাজনা করা হয়েছে। আজ ২৫ নভেম্বর দাসপুর থানার জোতঘনশ্যাম কবিচকে এমনই দৃশ্য প্রত্যক্ষ করলেন স্থানীয় বাসিন্দারা। ওই গ্রামের বাসিন্দা তুলসী মণ্ডল বাধ্যক্য জনিত কারণে আজ মারা যান। তাঁরই ইচ্ছে পূরণ করতে আজ তাঁর প্রায় তিন ডজন নাতি-নাতনি-নাতবউ-নাতজামাই মিলে বাজনা করে তাঁকে দাহ করার ব্যবস্থা করেন।
নাতিদের মধ্যে দয়াল মণ্ডল, চন্দন মণ্ডল, কিরণ মণ্ডল, নাতনিদের মধ্যে শান্ত মণ্ডল, রিনা মণ্ডল এবং নাত বউদের মধ্যে সুষমা মণ্ডল, বুল্টি মণ্ডরা বলেন, ঠাকুমা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন তাঁর মৃত্যুতে আমরা যেন চোখের জল না ফেলি। আমরা চোখের জল ফেললে তাঁর আত্মার শান্তি পাবে না। আমরা যত আনন্দ সহকারে তাঁর শেষ কৃত্য সম্পন্ন করব তাঁর আত্মা তত শান্তি পাবে। সেজন্যই এই উদ্যোগ।
তুলসীদেবী ৯৬ বছর বয়সে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বছর বারো আগে তাঁর স্বামী বিপিন মণ্ডল মারা গিয়েছেন। তুলসীদেবীর মোট ৩টি ছেলে এবং চার মেয়ে। আর নাতি,নাতনি নাত জামাই, নাতবউ মিলিয়ে প্রায় ৪০ এর কাছাকাছি। পুঁতিও আছে অনেকজন। এদিন তুলসীদেবীর পুঁতিরাই কাঁধে করে নিয়ে পলাশপাই খালের চরের শ্মশানে নিয়ে যান সেখানেই দাহ করা হয়।
তুলসীদেবীর মৃত্যুতে তাঁর ছেলে, মেয়ে এবং বউমার ভেঙে পড়লেও নাতি, নাতনিরা বেশ উৎসবের মেজাজেই ছিলেন। এভাবেই তাঁরা তিন ঘণ্টা ধরে বাজনার তালে তালে নেচে ঠাকুমার দেহ দাহ করেন।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও