এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুঃস্থদের বিনাব্যায়ে চোখের অপারেশন করে দিল দাসপুরের গান্ধী মিশন চক্ষু হাসপাতাল

Published on: November 26, 2021 । 7:19 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: আজ  ২৬ নভেম্বর শুক্রবার ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর-১,দাসপুর -২, চন্দ্রকোণা -১ ও চন্দ্রকোণা-২  ব্লক এলাকার মোট ১৬ জন  দরিদ্র দুঃস্থ পুরুষ ও মহিলার চোখের ফেকো অপারেশন হল, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। মহকুমায় এমন ব্যয়বহুল চোখের অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে এই প্রথম বলে জানান উদ্যোক্তারা। দাসপুরের ডিহিবলিহারপুরে গান্ধিমিশন এল সি দানি হাসপাতালের উদ্যোগে হাসপাতালের নিজস্ব ভবনেই আজ শুক্রবার এই বিশেষ ফ্যাকো অপারেশন শিবিরটি হয় বলে জানান ট্রাস্টের সম্পাদক নারায়ণ ভাই। তিনি বলেন, আজকের এই শিবিরের উদ্বোধন করেন দাসপুর-১ ব্লকের বিডিও বিকাশ নস্কর, দাসপুর থানার সেকেন্ড অফিসার রাজকুমার দাস, ভারতীয় রেডক্রশ সোসাইটির মেদিনীপুর জেলা কমিটির সদস্য অসিত বন্দোপাধ্যায় ও শীর্ষেন্দু শাসমল প্রমুখ। নারায়ণবাবু বলেন, বিভিন্ন ডোনারদের আর্থিক সহযোগিতায় এই অপারেশন শিবিরটি করা সম্ভব হয়েছে। নারায়ণবাবু বলেন, আগামী জানুয়ারিতেও এই রকম বিনা খরচে চোখের অপারেশন শিবির করা হতে পারে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও