এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মা ও দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু! নয়া মোড়

Published on: December 12, 2021 । 7:57 PM

সৌমেন মিশ্র, শ্রীকান্ত ভুঁইয়া ও বাবলু মান্না: কোন দিকে মোড় নিচ্ছে দাসপুরের মা সহ দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু? আত্মহত্যা নাকি খুন? নাকি মৃতরা জানতেই পারেনি তাদের স্লো পয়জন করা হয়েছিল? না সত্যিই খাদ্যে সাধারণ বিষক্রিয়া? আজ রবিবারের সকালেও কিন্তু দাসপুরের জোতগোবর্ধনের বেরা পরিবারের রান্না ঘর থেকে উঁকি দিচ্ছে সেই লাউ শাক। মৃত মা মেয়ে ও ছেলের মধ্যে একজনের বমিতে ডাক্তার লাল রঙের কি দেখেছেন? যাঁর স্ত্রী এবং দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু সেই সুশান্ত বেরা ১১ ডিসেম্বর শনিবার গভীর রাতেই স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর খবর পেয়ে মুম্বাই থেকে দাসপুর থানার গোছাতি গ্রাম পঞ্চায়েতের জোতগোবর্ধন গ্রামে নিজের বাড়িতে পৌঁছালে তাঁকে দাসপুর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দাসপুর থানায় আনে। অন্যদিকে গত রাতেই সুশান্তের বাড়ি ও রান্না ঘর সিজ করে দাসপুর পুলিশ পাশাপাশি সুশান্তবাবুর স্ত্রী ও দুই সন্তানের প্রথম চিকিৎসা করেন যে হাতুড়ে চিকিৎসক সেই অজিত পাত্রকেও জিজ্ঞাসাবাদ করছে দাসপুর পুলিশ। সুশান্তের শ্বশুরবাড়ি দাসপুরের নিশ্চিন্তপুরের বাড়িতে মৃত মৌমিতার বাবা মা আর ছোটো বোন রিয়া। রিয়া জানায়,জামাইবাবু ও দিদির মধ্যে সম্পর্ক খুবই ভালো। অন্যদিকে সুশান্তের শ্বশুর নারায়ণ গুছাইত জানান, প্রায় ১২ বছর বিয়ে হয়েছে মেয়ের। জামাই ও মেয়ের মধ্যে কোনওদিন তেমন সমস্যার কথা শোনেননি।

উল্লেখ্য, ১১ ডিসেম্বর শনিবার সকাল থেকে সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে একে একে ৮ বছরের ছেলে ১১ বছরের মেয়ে সহ সুশান্তবাবুর স্ত্রী মৌমিতাদেবীর মৃত্যু হয়। সুশান্ত বেরা বুধবার ৮ ডিসেম্বরই সোনার কাজে নিজের কর্মস্থল মুম্বাইয়ে ফিরে গিয়েছিলেন। সমস্যার শুরু তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই। মৃত্যু নিয়ে ধোঁয়াশা চিকিৎসক থেকে জেলা স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দাসপুর পুলিশের কাছেও। দাসপুর পুলিশ জানিয়েছে সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে,মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ যেমন চলছে অন্যদিকে স্বাস্থ্য দপ্তর ও বিষয়টি খতিয়ে দেখছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও