এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সোনাখালিতে মারুতি বাইক মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ১

Published on: December 22, 2021 । 4:56 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার সোনাখালি বিডিও অফিস পার করে আশ্রমগোড়ার কাছে মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুই বাইক আরোহী। গোপিগঞ্জ থেকে সুলতাননগরগামী একটি মারুতির সঙ্গে অপর দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাইকে থাকা দুই আরোহী জখম হয়েছেন। স্থানীয় ভিলেজ পুলিশ সিদ্ধিনাথ পাল ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হন এবং জখম হওয়া দুই বাইক আরোহীকে উদ্ধার করে সোনাখালি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। আহত বাইক আরোহীর বাড়ি ওই থানারই ঘনশ্যামবাটিতে।

দুর্ঘটনার ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। তবে ভিলেজ পুলিশের তৎপরতায় পরে তা স্বাভাবিক হয়। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক মারুতির চালক। পরের দাসপুর থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত মারুতি উদ্ধার করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে আহত দুই বাইক আরোহীর অবস্থার অবনতি হওয়ায় তাদের ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ