এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে কয়েক ঘণ্টার মধ্যে দু’জনের মৃত্যু, তদন্তে পুলিস

Published on: December 28, 2021 । 9:21 PM

শ্রীকান্ত ভুঁইয়া, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: একই দিনে দাসপুর থানার দু’টি পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল।  এক জনের নাম  অমিত চক্রবর্তী। বয়স ৫০। খুকুড়দহতে বাড়ি।  অন্যজনের নাম সুচিত্রা বেরা। বয়স ৪৫। খুকুড়দহ এলাকার শ্রীপুরে বাড়ি।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে খুকুড়দহ গ্রামের অমিত চক্রবর্তীর বিষক্রিয়ায় মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অমিতবাবুর বয়স পঞ্চাশের আশপাশে।  তিনি পেশায় ক্লার্ক ছিলেন। গতরাত ২৭   ডিসেম্বর অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমাতে যান কিন্তু ভোর রাতে বাথরুমে যাওয়ার সময় তার স্ত্রী লক্ষ্য করেন অমিতবাবুর মুখ দিয়ে লালা বের হচ্ছে।   ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  পারিবারিক সূত্রে জানানো হয়েছে, অর্থনৈতিক কারণে অমিতবাবু মানসিক চাপে ছিলেন এবং অবসাদে ভুগছিলেন। সেই কারণেই হয়তো তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
অন্যদিকে আজ দুপুরে দাসপুরের   শ্রীপুরের বাসিন্দা সুচিত্রা বেরার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।  তিনি কী কারণে মারা গিয়েছেন তা নিয়ে ধন্দে রয়েছেন পরিবারের লোকেরা। পুলিস দুটি দেহেরই ময়না তদন্ত করার ব্যবস্থা করেছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ