এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে দোকানে একের পর এক তালা ভেঙে চুরি,চাঞ্চল্য!

Published on: January 12, 2022 । 11:24 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: পাশাপাশি একাধিক দোকান ঘর তার মাঝেই সিঁড়ির তালা সহ দোকানের একাধিক তালা ভেঙে ভূষিমাল দোকান চুরি দাসপুর থানার পার্বতীপুরে আর এর জেরে আজ বুধবারের সকাল থেকেই চাঞ্চল্য এলাকাবাসীর পাশাপাশি অন্যান্য দোকান মালিকদের মধ্যে। স্থানীয় বাসিন্দা ও দোকান মালিক নারায়ণ মণ্ডল জানাচ্ছেন,আজ বুধবারের সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা ভাঙা,লণ্ডভণ্ড সারা দোকান,উধাও দোকানের প্রায় ৪০ হাজার টাকার মালপত্র। ক্যাশ বাক্স ফাঁকা,তেলের টিন,সাবান,সার্ফ সব নিয়ে গেছে কেউ বা কারা। মাথায় হাত নারায়ণবাবুর। তিনি বলেন, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ দোকান বন্ধ করে গিয়েছেন বাড়ি। আর আজ সকালে এমন অবস্থা,রাতের অন্ধকারেই চুরি করা হয়েছে তাঁর দোকান। স্বাভাবিকভাবেই একেবারে জনবহুল এলাকার মধ্যে রাতের অন্ধকারে এমন চুরির ঘটনায় পরিবার পরিজন ও ব্যবসা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। নারায়ণবাবু সমস্ত বিষয় ইতিমধ্যে গ্রামের ভিলেজ পুলিশে জানিয়েছেন। এখন দেখার এ চুরির কিনারা পাওয়া যায় কিনা।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।