এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চুরির ঘটনায় ধৃত সৌমাল্যকে জেরা করে ঘাটাল পুলিশের হাতে নানান তথ্য, গ্রেফতার আরও ১

Published on: January 18, 2022 । 8:21 AM

মনসারাম কর, সিনিয়র সাংবাদিক, স্থানীয় সংবাদ:  ঘাটালের কোন্নগরের একটি ফ্ল্যাটে তালা ভেঙে চুরির ঘটনায় গত ৯ জানুয়ারি সৌমাল্য নামে এক যুবককে পাঁশকুড়া থেকে গ্রেফতার করেছিল ঘাটাল থানার পুলিশ। অভিযুক্ত যুবক ইংরেজিতে মাস্টার্স এবং রেলের প্রাক্তন কর্মী। পুলিশের সক্রিয় ভূমিকায় সেই সৌমাল্যকে জেরা করে চুরির ঘটনার নানান তথ্য এসেছে পুলিশের হাতে। তথ্যসূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ধৃত সৌমাল্যকে জেরা করে গতকাল ১৭ জানুয়ারি তার ছায়াসঙ্গী প্রকাশ শাসমল নামে আরও এক যুবককে পাঁশকুড়া থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে সৌমাল্যর সর্বক্ষণের ছায়াসঙ্গী হিসেবে কাজ করত প্রকাশ নামে এই যুবক। চুরি ছাড়া প্রকাশের অন্য কোনও পেশা নেই। প্রকাশকে জেরা করে চুরির ঘটনার আরও অনেক তথ্য উঠে আসতে পারে বলেই পুলিশের ধারণা। প্রসঙ্গত, গত বছর ৯ জুন হাওড়ার আন্দুল স্টেশন রোডের একটি ফ্ল্যাটে সোনা ও নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষ টাকা চুরির ঘটনায় এই সৌমাল্য ও তার ছায়াসঙ্গী প্রকাশকে গ্রেপ্তার করেছিল সাঁকরাইল থানার পুলিশ। ফের ঘাটাল পুলিশের জালে চুরির ঘটনায় অভিযুক্ত দুই যুবক। ধৃত প্রকাশকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ, আজ তাকে কোর্টে তোলা হবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও