এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হঠাৎ কেনো স্কুলড্রেস বিক্রি বেড়ে গেল দোকানে?

Published on: February 16, 2022 । 8:16 AM

আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক বিদ্যালয়গুলি। শিক্ষাদপ্তরের নির্দেশিকা অনুযায়ী স্বাভাবিক ছন্দে ফিরছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও। টানা প্রায় দুবছর পর পুনরায় বিধিবদ্ধ নিয়মে ক্লাসরুমে বসে পঠন-পাঠন করতে চলেছে প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা। দুবছর একটানা স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকায় বিধিবদ্ধ নিয়মে স্কুলড্রেস পরে স্কুলে যাওয়ার কথা ভাবেনি কচিকাঁচা থেকে শুরু করে তাদের অভিভাবকরা। গত দুবছরে ছোট ছোট ছাত্র-ছাত্রীদের অনেক দৈহিক পরিবর্তন ঘটেছে। চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেও শীতের দাপট রয়েছে বেশ ভালই। তাই পড়ুয়াদের সঠিক মাপ মত স্কুলড্রেস ও তার সাথে মেচিং শীতের পোষাক কিনতে দোকানে দোকানে ভিড় অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের। গত দুদিনে দোকানে বেড়েছে স্কুলড্রেস ও  বাচ্চাদের শীতের পোষাক বিক্রির বহর।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও